আপনার রাশিফল
২ জানুয়ারি, ২০১৩আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও সোমবার। শুভ রং—হালকা নীল, সোনালি, বাদামি। শুভ রত্ন—মুনস্টোন, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—আইজাক আসিমভ, আহসান হাবিব, ড. মিজানুর রহমান শেলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই প্রিয়জনের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক প্রয়োজনে আপনাকে আজ কিছুটা নমনীয় আচরণ করতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আজই কারও কাছ থেকে প্রেমের ইঙ্গিত আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে নিরাশ হতে হবে না। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিতে চাইলে বিকেলবেলা উদ্যোগ নিন। আর্থিক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও প্রত্যাশা পূরণ হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, প্রাথমিক সাফল্যের নিশ্চয়তা দিচ্ছি। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজই আপনার হতাশা দূর হয়ে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): রক্ষণশীল মকর বন্ধুদের বলছি, প্রেমের ব্যাপারে সাহসী হান। এ ক্ষেত্রে কোনো সাহসী পদক্ষেপ আপনাকে সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে দিতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। প্রতিবেশীর সঙ্গে পুরোনো বিরোধের নিষ্পত্তি হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।