আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যৌথ বিনিয়াগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। গুরুত্বপূর্ণ কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুনাম অর্জিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনাকে বহন করতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাময়িক বাধা আসতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে তৎপর হোন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। যাবতীয় কেনাকাটা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সহকর্মীর অসহযোগিতার কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।