আপনার রাশিফল
২৪ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে কারও পরামর্শ গ্রহণ করে উপকৃত হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়িক প্রয়োজনে আজ প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দাহ্যপদার্থ ব্যবহারে সতর্ক থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। রাজনীতিতে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।