আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৭। গুরুত্বপূর্ণ দিন রোব ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রিয়জনের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার জন্য আজ উদ্যোগ নিতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক প্রয়োজনে আজ পরিকল্পনায় কিছুটা রদবদল ঘটাতে হতে পারে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসা পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পথ চলতে সতর্ক থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।