আপনার রাশিফল
২৬ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। যাবতীয় কেনাকাটা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রবাসী বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। যাবতীয় কেনাকাটা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।