আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ জুলাই, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার বলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনের সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। পথ চলতে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পাওনা আদায় হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। প্রিয়জনের বিষয়ে আজ কোনো সুসংবাদ পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ।