আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জুলাই ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈকি তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকানা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নতুন ব্যসায়ে হাত দিতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।