আপনার রাশিফল
১ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিদে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ—২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল—২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মিথুন (২২ মে—২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কর্কট (২২ জুন—২২ জুলাই): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর): নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার মধ্যে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।