আপনার রাশিফল
৫ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায় হবে। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে বিতর্কে জড়ানো উচিত হবে না। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারত্রও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।