আপনার রাশিফল
৭ জুন, ২০১৩
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, ম্যাজেন্টা, বেগুনি। শুভ রত্ন—ক্যাটস আই, চাইনিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—মাওলানা আকরম খাঁ, খাজা আহমদ আব্বাস, বিজ্ঞানী ফিলিপ লেনার্ড। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। ফেসবুকে ভাবের আদান-প্রদানের মধ্য দিয়ে প্রেমের শুভসূচনা হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): এই রাশির বন্ধুদের জন্য একটাই পরামর্শ: কর্মস্থলে মাথা গরম করবেন না। কারণ, এর ফলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কন্যা রাশির বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ একাধিক সুযোগ কাজে পরিণত করতে সক্ষম হবেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। কোনো গোপন শত্রুর মুখোশ খুলে পড়তে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষকে কিছুটা ছাড়া দিতে হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ কোনো কাছের মানুষ দূরে সরে যেতে পারে। ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষ সহজ শর্তে ব্যবসায়ের প্রস্তাব দিতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের ভুলের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মস্থলে একটু সুযোগসন্ধানী হলে দিনটি আপনার হয়ে উঠতে পারে। পাওনা আদায়ে কুশলী হন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।