আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১। গুরুত্বপূর্ণ দিন রবিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেন শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো জটিল সমস্যার সমাধানে প্রিয়জনকে পাশে পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচবে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক ভুল -বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।