আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ২। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যৌথ বিনিয়োগ শুভ। বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে পদস্থদের নিয়ন্ত্রণে কুশলী হোন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক জটিলতার অবসান হবে। বেকাদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার প্রশাসনিক দক্ষতা পদস্থদের নজর কাড়তে সক্ষম হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। বিয়ের আলোচনায় আগ্রগতি হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।