আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ঝুঁকিপূর্ণ কোনো কাজের জন্য প্রশংসিত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যাবতীয় কেনাকাটা শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধু বাধা হয়ে দাঁড়াতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।