আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে অন্যের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অপরিচিত কারও কাছ থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক কর্মকাণ্ডে আজ তেজিভাব বিরাজ করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের কোনো সুখবর পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।