আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রায় বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও সাময়িকভাবে মেনে নিতে হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে শুভ যোগাযোগ ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।