আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবারে চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ব্যাপারে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আর্থিক লেনদেন শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে আপনার গৃহীত সিদ্ধান্ত প্রশংসিত হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।