আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।মিথুন (২২ মে-২১ জুন): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের দেখা পাবেন। বিদেশ যাত্রার নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে উন্নতির ধারা অব্যাহত থাকবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীল হওয়া উচিত হবে না। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দেই কাটবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।