আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য অর্জিত হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার জন্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হবেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায় হবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।