আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। যাবতীয় কেনাকাটা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। জনসংযোগ ও প্রচারের সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদর কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায়ের জন্য দিনের শুরুতেই উদ্যোগ নিন। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ