আপনার রাশিফল
২৪ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): চাকরিতে কেউ কেউ প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কাজের প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।