আপনার রাশিফল
৩০ আগস্ট, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। যাবতীয় কেনাকাটা শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। যাবতীয় কেনাকটা শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাবতীয় কেনাকাটা শুব। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। দূরের যাত্রা শুভ।