আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকতে পারে। আজ কারও মামলার সাক্ষী হতে যাওয়া সমীচীন হবে না। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল সন্তোষজনক হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পেতে পারেন। চাকরির ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো জটিল বিষয়ের আজ নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ প্রতারণার শিকার হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ আজ চাকরির নিয়োগপত্র হাতে পাবেন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।