আপনার রাশিফল
৩ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে সুখবর পেতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে সফল হবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। রাজনীতি থেকে দূরে থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। দাম্পত্য কলহের অবসান হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধান হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।