আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগ শুভ। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই প্রবাসী আত্মীয়ের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কারও কারও বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহায়তা পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির ব্যাপারে নিষ্পত্তি হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।