আপনার রাশিফল
২৪ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্রবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পাওনা আদায় হবে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। কর্মস্থলে আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈষয়িক কর্মকাণ্ডে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। আর্থিক লেনদেন শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পাবেন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারেন। দূরের যাত্রা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।