আপনার রাশিফল
২৫ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৭। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও সোমবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হবে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পাওনা আদায় হবে। সন্তানসন্ততির অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে।