আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক স্বস্তি ফিরে আসবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যানবাহন থেকে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। কর্মস্থলে নতুন কাজে হাত দিয়ে সফল হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা-সফরের সম্ভাবনা আছে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। শিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।