আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে কোনো গোপন তথ্য প্রতিপক্ষ জেনে যেতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পাওনা আদায় হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চাকরিতে পরিবর্তন কারও কারো জন্য সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। যাবতীয় কেনাকাটা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): নতুন ব্যবসায়ে বিনিয়োগের সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎঘটতে পারে।