আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নভেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বিদেশযাত্রার ব্যাপারে বিরাজমান সমস্যা দূর হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসাযে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতে পারে। পাওনা আদায় হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।তুলা (২৪ সেপ্টেম্বর- ২৩ অক্টোবর): বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায় হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক যোগাযোগ শুভ। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে নতুন বিনিয়োগ লাভের মুখ দেখাবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। নতুন বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।