আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ নভেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের অবসান হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন।মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশযাত্রার ব্যাপারে আজ গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পেতে পারে। দূরের যাত্রা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে।