আপনার রাশিফল
১৪ নভেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক জটিলতার অবসান হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাবেন। দূরের যাত্রা শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক লেনদেন শুভ। শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মামনা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): চাকরিতে শুভ পরিবর্তন হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈষয়িক কাজে অগ্রগতি হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। প্রেমের ব্যাপারে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আছে।