আপনার রাশিফল
২ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: ক্রিম, সাদা, নীল ও শেওলা। শুভ রত্ন: ফিরোজা ও মুক্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব: শিল্পী কামরুল হাসান, হৈমন্তী শুক্লা, সুবর্ণা মুস্তাফা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে সুযোগ কাজে লাগাতে পারলে নিশ্চিত সাফল্যের দেখা পাবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা ফলপ্রসূ হতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ নতুন ব্যবসায়ে হাত দিতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): দিনের প্রথমার্ধেই মন ভালো হয়ে যাওয়ার মতো কোনো খবর পাবেন। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। মনের মানুষটির সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। যাত্রাপথে সতর্ক থাকুন।মিথুন (২২ মে-২১ জুন): প্রেমে সাফল্য পেতে হলে কিছুটা ঝুঁকি নিতে হবে বৈকি! সামাজিক কর্মকাণ্ডে আপনার ঈর্ষণীয় সাফল্য দেখে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। আর্থিক লেনদেন শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): সাফল্য যে এত সহজে এসে ধরা দিতে পারে, তা আগে জানা ছিল না আপনার। দিনের প্রতিটি মুহূর্ত আজ কাজে লাগান। প্রেমিক-প্রেমিকার সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দূর থেকে পাওয়া কোনো তথ্য আপনার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে। প্রেমিক-প্রেমিকার ব্যাপারে ভুল ধারণার পরিসমাপ্তি ঘটতে পারে। পারিবারিক কোনো ঘটনা আজ আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে এত দিন চেষ্টা করেও যাঁরা বিফল হয়েছিলেন, আজ তাঁদের কারও কারও মুখে হাসি ফুটবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ সুফল বয়ে আনতে পারে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ যাত্রার প্রচেষ্টায় বিফল হচ্ছিলেন বারবার, কিন্তু আজ পরিস্থিতি পুরোপুরিই আপনার অনুকূলে থাকবে। পছন্দের মানুষটিকে আজ রাগাতে যাবেন না, তিল থেকে তাল হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আমদানি-রপ্তানি কিংবা ইনডেন্টিং ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ধনু রাশির প্রতীক তির ও ধনুক; প্রেমের ক্ষেত্রে আপনার ছোড়া তির আজ লক্ষ্য ভেদ করবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ইতস্তত বিক্ষিপ্ত চিন্তাভাবনা আজ আপনার কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারে। প্রেমের ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই মন ভালো করা কোনো সুসংবাদ পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে অন্যের সহযোগিতা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মীনের বন্ধুদের বলছি, দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে কাজে নেমে পড়ুন, সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।