আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং: ক্রিম, অফ হোয়াইট, নীল। শুভ রত্ন: এমিথিস্ট ও ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: ড. রাজেন্দ্র প্রসাদ, ক্ষুদিরাম, জ্যাঁ লুক গদার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি শুরু হতে পারে কোনো সুসংবাদ দিয়ে, তবে শেষ বিকেলে নেতিবাচক কোনো তথ্য আপনার মনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বিদেশ যাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিয়ে সফল হতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দিন, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): মিথুনের বন্ধুদের বলছি, গুরুত্বপূর্ণ কাজে চঞ্চলতা পরিহার করলে আজ নিশ্চিত সাফল্যের দেখা পাবেন। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের কারও কারও জন্য তরল পদার্থের ব্যবসা বিশেষ শুভ। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে থাকলে আজ আবার চেষ্টা করুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): শিল্পকলায় আপনার ঈর্ষণীয় সাফল্য অন্যের গাত্রদাহের কারণ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা প্রশংসিত হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। মিছিল ও জনসভা থেকে দূরে থাকুন। আর্থিক লেনদেন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমিক-প্রেমিকা ভুল বুঝে থাকলেও বিষয়টি আজ নিষ্পত্তি হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মকর বন্ধুদের উচিত হবে কর্মস্থলে গুজবে কান না দিয়ে নিজের দায়িত্ব পালন করা; এতে বসের মন পাওয়া সহজ হবে। আর্থিক লেনদেন শুভ। ফাটকা ব্যবসায়ে আজ লাভের মুখ দেখতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সাফল্য দেখে কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে। প্রেমের ব্যাপারে নিজের বুদ্ধিতেই সিদ্ধান্ত নিন। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষ শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন।