আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৪। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: নীলের যেকোনো শেড, হালকা সবুজ ও মেরুন। শুভ রত্ন: ফিরোজা ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: টমাস কার্লাইল, শেখ ফজলুল হক মণি, নিকোলাই তিখনভ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে দীর্ঘদিনের মন্দাভাব দূর হতে পারে। কর্মস্থলে সহকর্মীর ভুলের দায়ভার আপনার ওপর চাপানো হতে পারে। এমন কেউ ধারের টাকা পরিশোধ করবে, যার কথা আপনি প্রায় ভুলতে বসেছিলেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য সুফলদায়ক হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। আজ নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): দিনের শুরুতেই কোনো সুসংবাদ মনের গভীরে জমে থাকা ক্ষোভ দূর করে দেবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কর্কট (২২ জুন-২২ জুলাই): প্রেমিক-মনকে আজ সংযত করুন, নইলে ঝুট-ঝামেলায় পড়তে পারেন। ফাটকা ব্যবাসয়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। কর্মস্থলে আজ আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ সফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ নতুন আহ্বানে সাড়া দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়ে হাত দিতে চাইলে দিনের শুরুতেই উদ্যোগ নিন। ঘনিষ্ঠ কোনো বন্ধু আপনাকে ভুল বুঝতে পারে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধরুন; দিনের শেষে এ ক্ষেত্রে কোনো সুসংবাদ পাবেন। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। প্রেমের ব্যাপারে প্রতারণার আভাস পাওয়া যাচ্ছে। সমুদ্র কিংবা নদীতে ভ্রমণের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বন্ধুবান্ধবের সহযোগিতায় প্রেমের প্রথম ধাপটি অতিক্রমে সক্ষম হবেন। লেখালেখির সঙ্গে জড়িতদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে অপরিচিত কারও সঙ্গে মতবিনিময় করা উচিত হবে না।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলুন। বিপরীত লিঙ্গের কেউ আপনার নামে কুৎসা রটনা করতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রেমের ব্যাপারে কারও দেওয়া প্রতিশ্রুতির ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া উচিত হবে না। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আজ আনন্দময় হয়ে উঠতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রেমের আহ্বানে সাড়া দিতে গিয়ে যাতে ফাঁদে পড়তে না হয়, সে বিষয়ে লক্ষ রাখুন। দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।