আপনার রাশিফল
৫ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং: ক্রিম, মেরুন ও আকাশি। শুভ রত্ন: ফিরোজা ও গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব: ওয়াল্ট ডিজনি, শেখ আবদুল্লাহ, রাজা ভূমিবল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশ যাত্রার ক্ষেত্রে ভুয়া মধ্যস্থতাকারীর খপ্পরে পড়তে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, ফলাফল আপনার পক্ষেই যাবে। যাত্রাপথে সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ক্ষেত্রে কানকথায় গুরুত্ব দেওয়া উচিত হবে না।মিথুন (২২ মে-২১ জুন): আপনি নতুন চাকরিতে যোগদান করে থাকলে একটু মানিয়ে চলুন; কারণ, পরিস্থিতি কিছুটা প্রতিকূলে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের অশুভ তৎপরতা ব্যর্থ হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): জলজ রাশি কর্কটের জাতক-জাতিকাদের কেউ কেউ নদীপথে ভ্রমণের কথা ভেবে থাকলে আজই বেরিয়ে পড়ুন। অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরুতে কর্মস্থলে জটিলতা বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। প্রিয়জনের কাছ থেকে আজ উপহার পেতে পারেন। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনার কোনো পরিকল্পনা প্রতিপক্ষ জেনে যেতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির ব্যাপারে অন্যের সুপারিশ ফলপ্রসূ হতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন। প্রেমের ব্যাপারে আজ কোনো সাহসী পদক্ষেপ নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আপনার ভূমিকা ফলপ্রসূ হবে। আজ কাউকে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া সমীচীন হবে না। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলের ছোটখাটো ব্যর্থতার কথা ভুলে গিয়ে আজ নতুন কাজে হাত দিন—সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। প্রিয়জনের সঙ্গে ভুল-বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের কথা ভেবে থাকলে আজই উদ্যোগ নিন। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির বন্ধুদের বলছি, কাউকে পছন্দ হয়ে থাকলে মুখ ফুটে বলুন—ফলাফল মোটেই খারাপ হবে না। যৌথ বিনিয়োগ শুভ। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁদের কেউ কেউ ভালো ফল অর্জনে সক্ষম হবেন। লেখালেখির জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। দূরের যাত্রা শুভ।