আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: সাদা, ক্রিম ও সবুজ। শুভ রত্ন: ফিরোজা ও ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব: চিত্রশিল্পী স্টুয়ার্ড ডেভিস, গণিতজ্ঞ গ্যাব্রিয়াল মার্সেল, খন্দকার শাহাদত হোসেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ আপনি অতিপ্রাকৃতিক কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। বিয়ের কথাবার্তা পাকাপাকি হতে পারে। প্রিয়জনের মান ভাঙানো সহজ হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধরুন; দিনের শেষে সুসংবাদ পাবেন।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসার নামে কেউ আপনার সঙ্গে ছলচাতুরী করতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে মধ্যস্থতাকারী বিপদ ডেকে আনতে পারে। আর্থিক বিষয়ে আজ কোনো সুখবর পাবেন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধের অবসান হতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ভ্রমণ, অ্যাডভেঞ্চার কিংবা শিকারের জন্য দিনটি শুভ। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আপনার ই-মেইল সার্চ করুন, প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। ব্যবসায়িক জটিলতার অবসান হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। কোনো গোপন শত্রুর কূটচাল ব্যর্থ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ছাত্রছাত্রীদের কারও কারও পরীক্ষার ফল আশানুরূপ হতে পারে। প্রবাসী আত্মীয়র কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা ফলপ্রসূ হবে। দূরের যাত্রা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রেমের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। নতুন চাকরিতে বসের মন পাওয়া সহজ হবে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক ভ্রমণ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আত্মীয়র কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।