আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং: হালকা সবুজ, ক্রিম ও সাদা। শুভ রত্ন: এমিথিস্ট ও ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: হায়দর আলী, মুস্তাফা জামান আব্বাসী, ধর্মেন্দ্র। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কেউ কেউ অন্যের সহযোগিতায় প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাবেন। প্রেমিক-প্রেমিকার কাছে প্রত্যাশার মাত্রাটা যেন বেশি না হয়, সেদিকে লক্ষ রাখুন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে আপনার ঈর্ষণীয় সাফল্যে প্রতিপক্ষ ঘাবড়ে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): ই-মেইলে কারও সঙ্গে ভাব বিনিময় করতে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে। সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন। রাজনীতি থেকে দূরে থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রেমের ব্যাপারে সাফল্য অর্জন করতে চাইলে আপনাকে কুশলী হতে হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রেমের ব্যাপারে পরোক্ষ ইঙ্গিত পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। দিনের শুরুতেই প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। ভ্রমণ কিংবা অ্যাডভেঞ্চারের জন্য দিনটি শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়র সহযোগিতা পেতে পারেন। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শিল্পকলায় আপনার নজরকাড়া সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। কর্মস্থলে আজ খুব সহজেই লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন। প্রাকৃতিক পরিবেশে মন ভালো হয়ে যাবে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন পেতে হলে ছোট্ট হলেও কিছু একটা উপহার দিন। দূরের যাত্রা শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। আজ নৌবিহারে যেতে পারেন।