আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং: সাদা, হালকা লাল, মেরুন ও চকলেট। শুভ রত্ন: রক্তপ্রবাল, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: ব্রজেন দাস, বেগম রোকেয়া, অভিনেতা কার্ক ডগলাস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই কোনো সুসংবাদ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। বৈদেশিক যোগাযোগের ব্যাপারে বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): সৃজনশীল কাজের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার সময়োচিত পদক্ষেপ প্রশংসিত হবে। দূরের যাত্রা শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়র সহযোগিতা পেতে পারেন। আপনাকে অবাক করে দিয়ে কেউ আজ প্রেম নিবেদন করতে পারে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতে কর্মস্থলে খানিকটা জটিলতা দেখা দিলেও শেষ বিকেলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। দাম্পত্য কলহের অবসান হবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো চিঠি কিংবা কাগজপত্র হারিয়ে গিয়ে থাকলে আজ তা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রেমের ব্যাপারে হতাশ? আপনার ই-মেইলে হতাশা কাটিয়ে ওঠার মতো চমকপ্রদ তথ্য পেয়ে যাবেন। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): প্রেমে মধ্যস্থতাকারীর ভূমিকা আন্তরিক কি না, সে ব্যাপারে খোঁজ নিন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। আর্থিক লেনদেন শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই কর্মস্থলে বড় ধরনের সাফল্য আপনার কর্মস্পৃহাকে বাড়িয়ে তুলতে পারে। দাম্পত্য কলহের সূত্র ধরে তৃতীয় পক্ষের আগমন ঘটতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশ যাত্রার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।