আপনার রাশিফল
১০ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং: হালকা নীল, সবুজ ও সাদা। শুভ রত্ন: ফিরোজা, কাট্রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব: ঐতিহাসিক যদুনাথ সরকার, সমর দাস, সাংবাদিক আখতারুজ্জামান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনবে। প্রেমিক-মনকে আজ নিয়ন্ত্রণে রাখুন, নইলে ঝুট-ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। কাজে মনোনিবেশ করতে হবে, নইলে কোনো বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের বিচার-বুদ্ধিকেই প্রাধান্য দিন। বিদেশ যাত্রার ব্যাপারে চূড়ান্ত কাগজপত্র হাতে আসতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনটি শুরু হতে পারে চমকপ্রদ কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): বেকারদের কেউ কেউ অন্যের সহযোগিতায় ভালো চাকরি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে পরিচিতির গণ্ডি বিস্তৃত করতে সক্ষম হবেন।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা ফলপ্রসূ হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ আপনাকে লাভের মুখ দেখাবে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। জমিজমা নিয়ে প্রতিবেশীর চক্রান্ত ব্যর্থ হবে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। প্রিয়জনের মন পেতে চাইলে আজ তার পছন্দের জিনিসটি উপহার দিন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে আপনার কর্মদক্ষতার প্রশংসা কারও কারও গাত্রদাহের কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে একে অপরকে দোষারোপ করার প্রবণতা পরিহার করুন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আপনার ফেসবুকে আজ প্রেমসংক্রান্ত চমকপ্রদ তথ্য পেতে পারেন। বন্ধুরূপী শত্রুকে খুঁজে বের করতে পারলে আপনার কর্মস্থল ঝামেলামুক্ত হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভের মুখ দেখতে পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া-বিবাদ মিটিয়ে ফেলার জন্য দিনটি শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই কর্মস্থলে বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আজ আপনাকে কুশলী হতে হবে। আপনার প্রেমের আহ্বানে আজ পছন্দের মানুষটি সাড়া দিতে পারে। যাত্রাপথে সতর্কতা অবলম্বন করুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): চাকরি পরিবর্তন করতে চাইলে আজ আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যৌথ পরিবারে ভাঙনের সুর বেজে উঠতে পারে। কারও কাছ থেকে আজ আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে।