আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: সবুজের যেকোনো শেড, ব্রোঞ্জ, হালকা নীল। শুভ রত্ন: ফিরোজা ও মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব: দিলীপ কুমার, নগীব মেহফুজ, খান আতাউর রহমান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন; কারণ, অন্যরা আজ আপনার কাজের খুঁত ধরতে চেষ্টা করবে। আজ একাধিক প্রেমের প্রস্তাব পেতে পারেন। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বিশিষ্টজনের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেন। আজ কেউ আপনার রোমান্টিক মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফল প্রত্যাশার চেয়েও ভালো হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। আপনার দীর্ঘদিনের সহকর্মী আজ হুট করে প্রেম নিবেদন করতে পারে। সমুদ্রসৈকতে ভ্রমণের জন্য দিনটি শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। আপনার পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না, ফলাফল আপনার পক্ষে যাবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কর্মকাণ্ডে আজ তেজিভাব বিরাজ করবে। পরিবারের কারও অসুস্থতা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। প্রবাসী সন্তানসন্ততির ব্যাপারে সুখবর পেতে পারেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক লেনদেনের বিষয়টি অন্যের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া সমীচীন হবে না। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চললে শেষমেশ আপনারই লাভ হবে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধারণ করলে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিদেশ যাত্রায় হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ পুনর্বিবেচিত হতে পারে। পারিবারিক প্রয়োজনে অপছন্দের কাউকেও তোষামোদ করতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তন চাইলে জোরেশোরে উদ্যোগ নিন, দিনের শেষে এ ক্ষেত্রে সুখবর পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে তুচ্ছ বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অন্যের প্রেমের ব্যাপারে নাক গলাতে যাবেন না, শেষমেশ আপনিই ভিলেন হয়ে যেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।