আপনার রাশিফল
১৪ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং: হালকা বেগুনি, সোনালি, হালকা সবুজ। শুভ রত্ন: পান্না, এমিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজ কাপুর, সঞ্জয় গান্ধী, নস্ট্রাডামুস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দিনের শুরুতেই কর্মস্থলে কোনো সাফল্য আপনার মনোবলকে চাঙা করবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পাবেন। প্রিয়জনের মন পেতে হলে আচরণে সংযত হোন। দূরের যাত্রা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক তৎপরতা ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কোনো চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।মিথুন (২২ মে-২১ জুন): প্রেম নিয়ে যে নৈরাশ্য মনের মাঝে বাসা বেঁধেছিল, আজ তার অবসান হবে। চাকরিতে পরিবর্তনের কথা ভেবে থাকলে আজ আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। কর্কট (২২ জুন-২২ জুলাই): শিক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষার ফলে সন্তুষ্ট হবেন। আজ নতুন প্রেমের ডাকে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশষ্টি ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরু হতে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো সুসংবাদের মাধ্যমে। প্রেমের ব্যাপারে নিরাশ না হয়ে আবার চেষ্টা করলে সফল হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় আপনিই জয়ী হবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রিয়জনের মন পেতে হলে আজ তার পছন্দের জিনিসটি উপহার দিন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের অন্যায় আবদারও মেনে নিতে হতে পারে। প্রেমের আহ্বানে সাড়া দিতে গিয়ে প্রতারণার শিকার হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বেকারদের কেউ কেউ কর্মসংস্থানের ব্যাপারে চমকপ্রদ তথ্য পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম বিদেশেও ছড়িয়ে পড়তে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য সাময়িক জটিলতা সৃষ্টি করতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকবে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। শিল্পকলায় আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে।