আপনার রাশিফল
১৫ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং: হালকা কমলা, নীল ও কালো। শুভ রত্ন: ফিরোজা ও জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব: স্থপতি গুস্তভ আইফেল, বন্দে আলী মিয়া, আতিকুল হক চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক কর্মপরিকল্পনায় অন্যকে টেক্কা দিতে সক্ষম হবেন। চাকরিতে আপনার কর্মদক্ষতা অন্যের গাত্রদাহের কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পেতে পারেন।বৃষ (২১ এপ্রিল-২১ মে): আপনার প্রেমের আহ্বানে আজ কেউ সাড়া দিতে পারে। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। কর্মস্থলে আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হবে। দূরে ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।মিথুন (২২ মে-২১ জুন): শিক্ষার্থীদের কেউ কেউ গর্ব করার পরীক্ষার ফল অর্জনে সক্ষম হবেন। আশা-নিরাশায় দুলতে থাকা আপনার প্রেমের বিষয়টি আজ সাফল্যের ছোঁয়া পাবে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।কর্কট (২২ জুন-২২ জুলাই): শিল্পকলায় আপনার সুনাম বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। পাহাড়, সমুদ্র কিংবা বনে-জঙ্গলে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করে থাকলে আজই বেরিয়ে পড়ুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। তুচ্ছ বিষয় নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিল্পকলায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ধৈর্য ধরুন, আজ এ ক্ষেত্রে কোনো সুখবর পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আর্থিক লেনদেন শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কর্মস্থলে কেউ কেউ আপনার নামে বসের কান ভারী করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের মন রক্ষা করা কঠিন হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও ভ্রমণে যেতে চাইলে আজই বেরিয়ে পড়ুন।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। প্রেমের ব্যাপারে তথ্যবিভ্রাট পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। বেকারদের কেউ কেউ বিদেশ যাত্রার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।