আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং: আকাশি, নীল, মেরুন, হালকা সবুজ। শুভ রত্ন: ক্যাটস আই, মুক্তা, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: জেন অস্টিন, হায়াৎ সাইফ, আর্থার সি ক্লার্ক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও আজ আপনার কাজের যথেষ্ট অগ্রগতি হবে। ব্যবসায়ে কোনো গোপন তথ্য আপনাকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে পারে। প্রিয়জনের মন পেতে হলে আজ কিছুটা নমনীয় হতে হবে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের ক্ষেত্রে ব্যর্থতার গ্লানি মুছে যাবে। আপনার কোনো কাজে অন্যকে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত হবে না। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): বৈদেশিক যোগাযোগ ও ব্যবসায়ের ক্ষেত্রে চমকপ্রদ কোনো ঘটনা ঘটতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে তৃতীয় পক্ষের আবির্ভাব পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রতিপক্ষ আজ সক্রিয় থাকলেও আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজ কাউকে প্রেম নিবেদন করেই দেখুন না, ফলাফল আপনার পক্ষেই যাবে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): সিংহের বন্ধুদের উদ্দেশে বলি, প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো করবেন না, এতে প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক তৎপরতা ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধারণ করলে সুফল পাবেন। চাকরিতে পরিবর্তন চাইলে আজ জোর প্রচেষ্টা চালান। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রিয়জনের ওপর বেশি প্রভাব খাটাতে গেলে হিতে বিপরীত হতে পারে। বেকারদের কেউ কেউ কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন। যাত্রাপথে সতর্কতা মেনে চলুন।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে স্বীকৃতি পেতে পারেন। আজ কারও প্রেমের প্রস্তাবে সম্মতি দিতে হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বৈষয়িক কাজে সাফল্যের দেখা পাবেন। কর্মস্থলে আপনার মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত হবে না। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।