আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং: নীল, চকলেট, ধূসর। শুভ রত্ন:ঢ় ইন্দ্রনীলা, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: বিটোফেন, বিজ্ঞানী জোসেফ হেনরি, স্যার হামফ্রে ডেভি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): সৃজনশীল কর্মকাণ্ডের জন্য আপনার সুনাম বিদেশেও ছড়িয়ে পড়তে পারে। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে ভয় পাবেন না; কারণ, এবার নিশ্চিত সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে প্রায় অপরিচিত কারও কাছ থেকে আজ বিশেষ সহযোগিতা পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমবিষয়ক কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনি উপকৃত হবেন।মিথুন (২২ মে-২১ জুন): পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ বিদেশে পাড়ি জমানোর সুযোগ পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে ফেসবুকে সার্চ করুন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যাবে।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে পারে। প্রেমে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আজই এ ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করা সহজ হবে।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ পুনর্বিবেচিত হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ব্যাপারে সাহসী হতে পারলে আজ সাফল্যের দেখা পাবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। বন্ধুবান্ধবের কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পেতে পারেন। নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিক শোভাযাত্রায় যোগ দেওয়া উচিত হবে না। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন। সন্তানসন্ততির কেউ বাজে আড্ডায় সম্পৃক্ত হচ্ছে না, এ ব্যাপারে নিশ্চিত হোন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিল্পকলা কিংবা লেখালেখির জন্য পুরস্কৃত হতে পারেন। আপনার প্রেমের প্রস্তাব পাওয়ার জন্য কেউ হয়তো প্রতীক্ষায় আছে, ভালো করে চারপাশে তাকিয়ে দেখুন। ব্যবসায়িক যোগাযোগের জন্য দিনটি শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে বসের মন রক্ষা করে চলুন। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে আপনার উদ্যোগ সফল হবে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে প্রেম নিবেদন করলে ইতিবাচক সাড়া পাবেন।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আশা-নিরাশার দোলাচলে দুলতে থাকা আপনার প্রেমিক মন আজ থিতু হতে সক্ষম হবে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। অতিপ্রাকৃতিক কোনো ঘটনা আজ আপনাকে ভাবিয়ে তুলতে পারে।