আপনার রাশিফল
১৮ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে, আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং: শেওলা সবুজ, বেগুনি, হালকা লাল। শুভ রত্ন: রক্ত প্রবাল, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব: উইলি ব্রান্ট, স্টিফেন স্পিলবার্গ, পদার্থবিজ্ঞানী জোসেফ থমসন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষার্থীদের কেউ কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষায় পূর্বপ্রস্তুতি ছাড়াই ভালো ফল অর্জনে সক্ষম হবেন। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে আপনার তৎপরতা ফলপ্রসূ হবে। দাম্পত্য কলহের অবসান হতে পারে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ সফল হতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী আপনাকে বেকায়দায় ফেলতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই প্রিয়জনের কোনো সুসংবাদ পেয়ে আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। জমিজমা নিয়ে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ।সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): কর্মস্থলে আপনার কোনো গোপন বিষয় প্রতিপক্ষ জেনে যেতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। আপনার গাফিলতির জন্য ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরু হতে পারে ঝামেলার মধ্য দিয়ে, কিন্তু বেলা শেষে আজ আপনার জন্য সুখবর আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আপনার সাফল্য অব্যাহত থাকবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমে অন্যের হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পেতে পারেন। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে।ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের দেখা পাবেন। প্রিয়জনের মন পেতে হলে আপনি একটু নমনীয় হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। দূরের যাত্রা শুভ।মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক পরিমণ্ডলে প্রতিপক্ষের অসাধু তৎপরতা ব্যর্থ হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে বন্ধুবান্ধবের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনের মন পেতে হলে আজ তাকে পছন্দের কোনো জিনিস উপহার দিন। দূরের যাত্রা শুভ।মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আপনার ফেসবুকে প্রেমসংক্রান্ত কোনো চমকপ্রদ তথ্য পেয়ে যেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন।