আপনার রাশিফল
১৯ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—অফ হোয়াইট, মেজেন্টা, হালকা সবুজ; শুভ রত্ন—ফিরোজা, শ্বেত পোখরাজ; বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক রাহাত খান, ব্রেজনেভ, সামসুল ইসলাম আল মাজি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): প্রেমের ঝড়ো হাওয়ার ঝাপটায় আজ আপনি হতবিহ্বল হয়ে পড়তে পারেন, সুতরাং নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন। বিদেশ থেকে আজ সুখবর পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। নতুন কাজে হাত দিলে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আপনার ভূমিকা প্রশংসিত হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মিথুন (২২ মে-২১ জুন): বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বৈদেশিক যোগাযোগ শুভ। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় আকৃষ্ট হতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। সমুদ্র কিংবা পাহাড়ে ভ্রমণে যেতে চাইলে আজ বেরিয়ে পড়ুন। রাজনৈতিক তৎপরতা শুভ। দাম্পত্য কলহের অবসান হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করলে লাভের দেখা পাবেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): যাঁরা দীর্ঘদিন চাকরি খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়েছেন আজ তাঁদের কেউ কেউ সুসংবাদ পাবেন। প্রেমের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা সন্দেহের জন্ম দিতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ঘনিষ্ঠ পরিমণ্ডল থেকে প্রেমের ইঙ্গিত পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রতিপক্ষ আপনার কর্মদক্ষতার কাছে হার মানতে বাধ্য হবে। আজ ই-মেইলে প্রেমের ব্যাপারে চমকপ্রদ প্রস্তাব পেতে পারেন। বন-জঙ্গলে অ্যাডভেঞ্চারের জন্য দিনটি শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের ইঙ্গিত আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে কারও দেওয়া ভুল তথ্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।