আপনার রাশিফল
২০ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—সবুজ, সাদা, মেরুন; শুভ রত্ন—ফিরোজা ও মুন স্টোন; বিশিষ্ট ব্যক্তিত্ব—বদরুদ্দীন ওমর, শহীদ আলতাফ মাহমুদ, রসায়নবিদ থমাস গ্রাহাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে বড় ধরনের ঝুটঝামেলা পাশ কাটাতে সক্ষম হবেন। অতিপ্রাকৃতিক কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে।বৃষ (২১ এপ্রিল-২১ মে): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন প্রেমের সূচনা হতে পারে আজই। পারিবারিক সমস্যার সমধান হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে আপনার ভূমিকা ফলপ্রসূ হবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আপনার সাফল্য অব্যাহত থাকবে। প্রেম নিয়ে দুশ্চিন্তার কারণ নেই; মনের মানুষটি নিজে থেকেই আজ ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ব্যাপারে অন্যের সহযোগিতা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): প্রিয়জনের আচরণে হতাশ হবেন না। কারণ, আজ সে নিজেই এ জন্য আপনার কাছে ক্ষমা চাইতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। আজ আপনার অর্থভাগ্য শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রেমের ব্যাপারে অতি উৎসাহী হওয়া উচিত হবে না। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। ঘনিষ্ঠ কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই ব্যবসায়িক কর্মকাণ্ডে সাফল্যের দেখা পেতে পারেন। বন্ধুরূপী শত্রুর মুখোশ উন্মোচিত হতে পারে। অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে।কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় অন্যদের পেছনে ফেলতে সক্ষম হবেন। নতুন প্রেমের সম্পর্ক আজ আরও গাঢ় হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার পরামর্শ ফলপ্রসূ হবে। আজ আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কর্মস্থলে বসের মন পাওয়া সহজ হবে।