আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—আকাশি, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—এমিথিস্ট, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব জোসেফ স্ট্যালিন, কুর্ট ওয়াল্ড হেইম, জেন ফন্ডা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কারও প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। বৃষ (২১ এপ্রিল-২১ মে): প্রেমের ব্যাপারে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আজ আপনার ভাগ্যে শিকে ছিঁড়বে। বৈদেশিক যোগাযোগ শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ভ্রমণে যাওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ আপনাকে কুশলী হতে হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্কট (২২ জুন-২২ জুলাই): কর্মস্থলে কেউ কেউ আপনার ব্যাপারে বসের কানভারী করতে পারে। প্রেমের ব্যাপারে আগে ব্যর্থ হয়ে থাকলেও আজ সাফল্যের দেখা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। সহকর্মীদের কেউ কেউ আপনার রোমান্টিক মনের সন্ধান পাবে। আর্থিক লেনদেন শুভ। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনারই লাভ হবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে আপনার ব্যর্থতা আজ দূর হয়ে যেতে পারে। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমিক মনকে আজ নিয়ন্ত্রণে রাখুন, নইলে পছন্দের মানুষটি বিগড়ে যেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। বন্ধুরূপী শত্রুর পরিচয় প্রকাশ হয়ে পড়তে পারে। কোথাও বেড়াতে যাওয়ার জন্য দিনটি শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): দিনের শুরুতেই প্রিয়জনের ব্যাপারে কোনো সুখবর আপনার মনকে প্রফুল্ল রাখবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেমের ব্যাপারে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হবে। নতুন কাজের সন্ধান পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।