আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ ডিসেম্বর, ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শনি ও রোববার। শুভ রং—গাঢ় নীল, জলপাই সবুজ, চকলেট। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ; ব্যক্তিত্ব—গণিতজ্ঞ শ্রী নিবাস রামানুজন, জ্যোতির্বিদ গোট রিভার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস: মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে গুরুত্বপূর্ণ একাধিক কাজে সাফল্য অর্জিত হতে পারে। দিনটি প্রেমিক-প্রেমিকার জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। বৃষ (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। মনের মানুষটি অন্য কারও ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে। কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। মিথুন (২২ মে-২১ জুন): ছাত্রছাত্রীদের কেউ কেউ শিক্ষাসফরের সুযোগ পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনাকে অবাক করে দিয়ে কোনো সহকর্মী আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। দূরের যাত্রা শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): প্রিয়জনের অভিমান ভাঙাতে হলে আজ তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। পাওনা আদায়ে তৎপর হোন। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বেকাদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দিনের শুরুতে কর্মস্থলে নৈরাজ্য বিরাজ করলেও বেলাশেষে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): সৃজনশীল কাজে আপনার সাফল্য অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে তৃতীয় পক্ষের আবির্ভাব পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা থেকে দূরে থাকুন। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): ব্যবসায়িক যোগাযোগ শুভ। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে এত দিন ব্যর্থ হয়ে থাকলেও আজ সাফল্যের সুবাতাস পাবেন। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): চাকরিতে পরিবর্তন চাইছেন? সম্ভাব্য প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিলে আশাব্যঞ্জক তথ্য পেতে পারেন। প্রিয়জনের মন রক্ষা করতে হলে আজ তাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যান। যাবতীয় কেনাকাটা শুভ। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রেমের ব্যাপারে তথ্যবিভ্রাট উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। পাওনা আদায়ে ভীতি প্রদর্শন না করে কুশলী হোন। দূরের যাত্রায় সতর্ক থাকুন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): প্রেমের ব্যাপারে বাধা এলেও তা অতিক্রম করতে সক্ষম হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। জমিজমা নিয়ে বিরোধের অবসান হতে পারে।