আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ডিসেম্বর ২০১২আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—হালকা বেগুনি, গাঢ় নীল, ক্রিম; শুভ রত্ন—পান্না, ইন্দ্রনীলা; বিশিষ্ট ব্যক্তিত্ব—চরণ সিং, ফরহাদ খান, মোহাম্মদ জাফর ইকবাল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বৃষ (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আজ ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলতে পারেন। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হবে। জনসংযোগও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ। মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। বিদেশযাত্রার ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের ব্যাপারে মনের গহিনে জমে থাকা অভিমান দূর হবে। আর্থিক লেনদেন শুভ। কর্কট (২২ জুন-২২ জুলাই): ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। আপনাকে অবাক করে দিয়ে সহকর্মীর কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। প্রিয়জনের মন পেতে হলে তাকে পছন্দের জিনিসটি উপহার দিন। রাজনৈতিক তৎপরতা শুভ।কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পেশাজীবীদের কারও কারও প্রসার বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যৌতুকের কারণে বিয়ের আলোচনা পিছিয়ে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন। তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক প্রয়োজনে আজ অন্যের সঙ্গে আপস করতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য সঠিক নাও হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের আহ্বানে সাড়া দিয়ে সফল হতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ। ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): কর্মস্থলে প্রভাবশালী কারও সহায়তায় গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটতে পারে। মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়িক প্রয়োজনে আপনাকে সবার সঙ্গে মানিয়ে চলতে হবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমের ব্যাপারে আজ নতুন সম্ভাবনা আপনাকে মানসিকভাবে উজ্জীবিত করবে। কোনো গোপন বিষয় আজ ফাঁস হয়ে যেতে পারে। দূরের যাত্রা শুভ। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। বেকারদের জন্য দিনটি বিশেষ শুভ।